1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার,১৯ অগাস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়।

এর আগে সোমবার উপজেলা মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে কৃষি বিভাগের সেবা সমূহ যথাযথভাবে কৃষকদের মাঝে নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ইসলামপুর সদর ও নোয়ারপাড়া ইউনিয়নের কমিউনিটি মার্কেট এজেন্ট, নির্বাচিত নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কিশোর-কিশোরী, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। 

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের কমিউনিকেশন, ডকুমেন্টেশন এন্ড এডভোকেসি স্পেশালিস্ট মো. কাওনান মুরছালিন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, মো. রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান ও আবিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং