1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে বিষ প্রয়োগে বীজতলা ধংস

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে কে বা কাহারা কুদ্দুস মিয়া (৬৫) নামে এক কৃষকের প্রায় ৪ একর কৃষি জমির ধানের বীজতলা ঘাস মরার বিষ দিয়ে নষ্ট করে ব্যাপক ক্ষতি করে ফেলেছে।

মঙ্গলবার, ১২ অগাস্ট সকালে মাধবদী গ্রামের ওই কৃষকের কৃষি জমিতে সরেজমিনে গিয়ে কৃষকের নষ্ট হয়ে যাওয়া পুরো ধানের বীজতলার চিত্র দেখা যায়। 

কৃষক কুদ্দুস মিয়া সংবাদিকদের জানান, কয়েকদিন আগে কে বা কাহারা তার প্রায় ৪ একর জমির ধানের বীজতলা ঘাস মরার বিষ দিয়ে নষ্ট করে ফেলেছে। কবে কোন সময় তার বীজতালায় বিষ প্রয়োগ করেছে তা জানেন না জানিয়ে তিনি বলেন, আস্তে আস্তে বীজতলার চারা গাছ মরে যেতে দেখে তিনি এ বিষয়টি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করেন। তিনি আরো বলেন, বীজতলা নষ্ট কইরা, আমার মনে যে আঘাত দিছে, আমি অহন কইত্তে কি করুম, এত্তে আমার মরণ ওই বালা। কৃষক কুদ্দুস নষ্ট হয়ে যাওয়া ধানের বীজতলার জমিতে মাথায় দু’হাত দিয়ে বসে কান্না করতে করতে আরো বলেন, আমি নিঃস্ব হয়ে গেলামরে, আমি নিঃস্ব হয়ে গেলাম। কে আমার এত্তো বড় ক্ষতি করলো, কেন করলো?  তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি জানান। 

এ ঘটনায় জমির পাশ্ববর্তী কৃষক রতন মিয়া সাংবাদিকদের বলেন, কে বা কারা এগুলো করছে আমরা সঠিক বলতে পারবো না। তবে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। 

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এ বীজতলা দেখতে ভীড় জমাচ্ছে। কেউ কেউ বলছে এ কেমন শত্রুতা? কৃষকের এত বড় ক্ষতি কে বা কারা করলো?

ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. ইকবাল হোসেন জানান, সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি অবগত হয়েছি। তিনি ব্যক্তিগতভাবেই কৃষক কুদ্দুস মিয়াকে চিনেন। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। 

এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, এটি আসলেই দুঃখজনক ঘটনা। আমি দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। এটি ফৌজদারি অপরাধ। এরজন্য থানায় একটি অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং