1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

হোসেনপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

উজ্জ্বল সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ,১৫ জুলাই দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর দেইড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র৷
স্থানীয়রা জানান,এদিন দুপুর আড়াইটার দিকে তিনি ঢেঁড়স ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে যান ৷ পরে আকাশে হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি ও ব্রজপাত শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং