1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ইটনায় ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের নিয়ে মতবিনিময় সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ব্যাটারীচালিত অটো রিকশা চালকদের নিয়ে ইউএনওর এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮  জুন বিকালে ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনা থানা অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল, ইটনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ মিয়া, ইটনা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও ব্যাটারীচালিত অটো রিকশা চালক ও মালিকদের  উদ্ব্যোক্তা আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন, ব্যাটারী চালিত অটো রিকশাচালক জাহাঙ্গীর আলম, জহির মিয়া, রাসেল মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় সর্বনিন্ম ১৮ বছরের নিচে কেউ অটো না চালানো, আলোচনার মাধ্যমে সর্বোচ্চ বয়স নির্ধারণ, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন, লাইসেন্স ফি, সমিতি গঠন, উপজেলার প্রতি পয়েন্টে সুপারভাইজার নিয়োগ, ছোট বড় সকল ব্যাটারী চালিত অটোরিকশার তালিকা প্রণয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে ব্যাটারী চালিত অটোরিকশা চালক ও মালিকদের সংগঠন করার মাধ্যমে সু-শৃঙ্খল ও সুন্দরভাবে যেন সেবা প্রদান করা যায় সে বিষয়ে আলোচনা করে মতবিনিময় সভা সমাপ্ত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং