1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ আহত ১

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। 

সোমবার,২৩ জুন রাত ৮টার দিকে উপজেলার পুলেরঘাট-হোসেন্দি সড়কের নারান্দি বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী আহমেদ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উত্তর  আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গুরুতর আহত অনিক নিহত রিজভীর চাচাতো ভাই। সে পাটুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইদ্রিস আলী।

জানা গেছে, রিজভী সন্ধ্যার পর তার চাচাতো ভাই অনিককে নিয়ে মোটরসাইকেল যোগে পুলেরঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে নারান্দি বাজারের কাছে পৌঁছালে গাছবোঝাই একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে যান তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রিজভীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর  জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।

পাকুন্দিয়া থানার ওসি শাখাওয়াৎ হোসেন বিডিচ্যানেলফোরকে বলেন, টমটমটিকে জব্দ করা হয়েছে চালক পলাতক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং