
কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের নলী বিলে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ২৪ জুন দুপুর ২ টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের নলী বিল বড় হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন (৭০) করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পশ্চিম খয়রত গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার, সকাল ১০ টার দিকে নলী বিল বড় হাওরে হাঁসের জন্য শামুক খুঁজতে যান সিরাজ উদ্দিন। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে নলী বিলের বড় হাওরের পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে নলী বিল থেকে মরদেহ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয়রা বিল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply