1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

মো. ছাবির উদ্দিন রাজু,  ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। 

সোমবার, ২৩ জুন রাত দেড়টার দিকে ভৈরব পৌর শহরের কেবি হাউসের পাশে জালাল উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাফিজ উদ্দিন (৬৫) পেশায় একজন ভিক্ষুক। হাফিজ উদ্দিন তার ছেলে আল আমিনকে নিয়ে ভৈরব পৌর শহরের কেবি হাউসের পাশে জালাল উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।  তার ছেলে আল আমিন পেশায় রিকসাচালক। আল আমিন তার বাবার ভিক্ষা করা পছন্দ করতেন না। এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের ঝগড়া হতো।

হাফিজ উদ্দিনের বাড়ি নরসিংদী জেলাররায়পুরা থানার আমিরগঞ্জ এলাকার আইলমারা এলাকায়।

বাড়ির মালিক জালাল উদ্দিনের মেয়ে তিথি জানান রাত দেড়টার দিকে হাফিজের  রুমে বিকট ধরনের কয়েকটি শব্দ  শোনা যায়।

জালাল উদ্দিনের মেয়ে আরো জানান, রাত দেড়টার দিকে ৯৯৯ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে হাফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সাথে হাফিজ উদ্দিনের ছেলে আল আমিনকেও  পুলিশ জিজ্ঞাসাবাদের  জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ সোহানী বলেন হাফিজ উদ্দিনকে  ছেলে আল আমিন কুপিয়ে হত্যা করেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে একই ঘরে অচেতন অবস্থায় পায়। তার মাথার পিছনে মারাত্মক রক্তাক্ত জখম রয়েছে।ছেলে আল আমিনকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে জেলা পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান মরদেহ সুরতহাল করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত হাফিজ উদ্দিনের মেয়ে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং