1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বাজিতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

নিকলী উপজেলার বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার, ১৭ জুন বাদ আসর বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাইপাড়া ঈদগাহে  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অনার শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাজিতপুর উপজেলার বড়মাইপাড়া শাহী মসজিদের পাশের পারিবারিক কবরস্তানে তাঁকে সমাহিত করা হয়।      

মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টার দিকে জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাইপাড়া গ্রামে ভাগ্নির বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বীর এই নারী বীর মুক্তিযোদ্ধা নিঃসন্তান ছিলেন।

বীর এই নারী বীর মুক্তিযোদ্ধা নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সোনাফর মিয়া ও মায়ের নাম দুখী বিবি।

মুক্তিযুদ্ধের আগেই মারা যান স্বামী কিতাব আলী। নিকলীতে সখিনা বেগমকে দেখভাল করার কেউ না থাকায় তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়ার বড়মাইপাড়া গ্রামে ভাগ্নি ফাইরুন্নেছা আক্তারের কাছে থাকতেন।

মুক্তিযুদ্ধের সময় যেসব নারী সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের মধ্যে অন্যতম সখিনা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং