1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

করিমগঞ্জ(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

বুধবার, ১১ জুন দুপুরে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন (৮) পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং তাইয়বা (৯) একই এলাকার রাসেল মিয়ার মেয়ে ।

স্বজনরা জানায়,বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং