1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

করিমগঞ্জের মরহুম আবু আহমেদ সিকদার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের মরহুম আবু আহমেদ সিকদার স্মৃতি স্মরণে  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১০ জুন বিকাল ৬ টায় গুণধর ফুটবল ক্লাব  আয়োজিত মরহুম আবু আহমেদ স্মৃতি স্মরণে  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।  

পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে  ১৭ ইঞ্চি এলইডি টিভি এবং রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে কাপ প্রদান করা হয়। খেলায় আর জে ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ দুটি প্রতিদ্বন্দ্বীতা করে।  ৪০ মিনিটের খেলায় হাড্ডা হাড্ডি লড়াই শেষ কোন দলেই গোল করতে পারেনি।পরে ট্রাইব্রেকারের মধ্যদিয়ে আর জে ফুটবল একাদশকে পরাজিত করে বন্ধ মহল একাদশ চ্যাম্পিয়ান হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া,ব্যবসায়ী রিয়াজুল ইসলাম রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপ- পরিচালক মো: আজিজুল ইসলাম ভূঁইয়া,ইসলামী ব্যাংক নিউ মার্কেট শাখার ম্যানেজার কাইয়ুম সিকদার,  ঢাকা কামরাঙ্গীচর উত্তরা ব্যাংক পিএলসির ম্যানেজার গোলাম মহিউদ্দিন মোকারম,গুণধর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খুররম,দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক,এনসিপি নেতা পারভেজ মিয়া,বিএনপি নেতা মিজানুর রহমান,বিএনপি নেতা ইমরান হাসান আরজু, এ এইচ শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং