1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে  বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পাকুন্দিয়া সমাজসেবা সমাজসেবা অফিসের মাধ্যমে  প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
সোমবার,২ জুন দুপুরে উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১২জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন। 

এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং