1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনকভাবে ৬ স্টাফ অজ্ঞান, কারণ অজানা

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি ব্যাংকের ম্যানেজারসহ ৬জন স্টাফকে রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহস্য এখনোও উদঘাটিত হয়নি।

রবিবার, ১জুন দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সর দ্বিতীয় তলায় আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, তিনি রবিবার আনুমানিক সোয়া ১টার দিকে একটি একাউন্ট খুলতে ৮লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে যান। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করতে ছিলেন। পরে ব্যাংকের এক কর্মকতা তাকে ছবি তুলে আনতে বললে তিনি ছবি তুলতে বাইরে যান। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এসে দেখেন ব্যাংকে কোন আলো নেই। কিছুক্ষণের মধ্যে লাইট জ্বলে উঠে। তখন দারোয়ান তাকে ভিতর থেকে তার শার্টটি এনে দিতে বলেন। ভিতরে গিয়ে দেখেন অন্যান্য সকল স্টাফ ফ্লোরে পড়ে ছটফট করছেন। তখন তিনিসহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সকলকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে পার্শ্ববর্তী ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি দুইজনকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের জ্ঞান না ফিরায় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

তবে অনেকের ধারণা খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এমনটি হতে পারে। এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা যায়নি। বর্তমানে ব্যাংক পুলিশ প্রহরা রয়েছে।

খবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিডিচ্যানেলফোরকে বলেন, জানা গেছে ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। স্টাফদের জ্ঞান ফিরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে। তদন্ত অব্যাহত রয়েছে। আলামত সংগ্রহ করে সিআইডির কাছে পাঠানো হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং