1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

করিমগঞ্জে পানিতে ডুবে এক শিশুর  মৃত্যু

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়  পানিতে ডুবে আবির নামের ১৮ মাসে বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার, ২৫ মে সকাল ৬ টার দিকে উপজেলা বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির দক্ষিণ বারঘড়িয়া এলাকার এবং বারঘড়িয়া ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে।জানা গেছে, রবিবার সকালে শিশু আবির খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।পরবর্তী খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান,শিশুটির মৃত্যুর খবর পেয়েছি।বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং