1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

করিমগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে জুয়েল (৩৭) হবিগঞ্জ জেলা সদরের যশোরাব্দা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ও শারমিন আক্তার(২৪) রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকার মৃত জসিম উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার, ২২ মে বেলা পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে দশ কেজি গাঁজাসহ করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং