1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে বজ্রপাত: এক যুবকের মৃত্যু

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার, ১৬ মে সন্ধ্যার কিছু আগে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান, বাহেরচর গ্রামের আবদুল আশিদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কিছু আগে মতিউর রহমান বাড়ির পাশের নদীর ধার থেকে পাওয়ার টিলারের ট্রলিতে করে ধান আনতে যান। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিয়ামতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এনিয়ে একইদিনে জেলায় বজ্রপাতে দুইজন নিহত হলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং