1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন।

রবিবার, ১১ মে বিকেলে ঝড় বৃষ্টির পূর্ব মুহূর্তে পৃথক স্থানে আহত হয়ে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর এলাকার ইউনুছ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজরি নগর এলাকার সফিক ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ উত্তর আকাশে ঘনকালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ফারুক মিয়া ও ফয়সাল মিয়া ভৈরবের নিজ নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। ঝড় ও বৃষ্টির আশঙ্কায় দ্রুত কাজ শেষ করতে করতেই বজ্রপাতে গুরুতর আহত হন তারা। একই সময়ে কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কবির মিয়াও গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. ওম্মে হাবীবা জুঁই বলেন, তিনজনকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত জেনে নিহতের স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছে।

এ বিষয়ে ভৈরব কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ভৈরবে প্রচুর ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতের সময় আমাকেও কাজে বাইরে থাকতে হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু বিষয়টি জেনেছি। আমি পুলিশ পাঠিয়ে নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং