1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বরাটিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শোভন (১৮) ও লাম (১৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন । 

বৃহস্পতিবার, ৮মে বিকালে  দিকে পাকুন্দিয়া টু মির্জাপুর  সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে লাম পাকুন্দিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে  এবং শোভন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  জসিম উদ্দিনের  ছেলে।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ জানান, মোটরসাইকেলে করে লাম ও শোভন মির্জাপুর  থেকে পাকুন্দিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে পাকুন্দিয়া পৌর সদর বরাটিয়া চৌরাস্তা  বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও কুকুরের সাথে ধাক্কা লেগে  মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পিছনে বসা শোভন গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শোভনকে  মৃত ঘোষণা করেন। সিএনজি অটোরিকশায় থাকা আহত ৫জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং