1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রী বর্ষা এখনো বেঁচে আছেন, ভুল তথ্য দেয়ায় আমরা ক্ষমাপ্রার্থী

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

আমরা আনন্দিত পাকুন্দিয়ায় বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী বর্ষা (১৫) এখনো বেঁচে আছেন। সেই সঙ্গে আমরা ক্ষমা প্রার্থী এই জন্য যে, মঙ্গলবার ঘটনার পরপরই তিনি ‘মারা গেছেন’ মর্মে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম। আমাদের পাকুন্দিয়া প্রতিনিধি ভুল সংবাদ প্রেরণ করেছিলেন এবং আমরা যাচাই না করেই সেই ভুল সংবাদ পরিবেশ করেছিলাম। এজন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন বর্ষা নামের কোন বজ্রাঘাতের রোগি সেখানে ভর্তি হননি। প্রকৃতপক্ষে তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান আমাদের জানিয়েছেন।

ভুল সংবাদ পরিবেশনের জন্য আমরা আবারো সম্মানিত পাঠকদের কাছে এবং সংশ্লিষ্ট পক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং