1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কুলিয়ারচরে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,  কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনবিহীন ঔষধ ফুড সাবলিমেন্ট, সরকারি ঔষধ, প্রেসক্রিপশন ব্যতিত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা প্রতিরোধকল্পে ও ঔষধের বিরুপ প্রতিক্রিয়া রিপোর্টে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৫মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ঔষধ প্রশাসন কিশোরগঞ্জ জেলা ও কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ডিরেক্টর চন্দন কুমার পাল।

এ সময় বি.সি.ডি.এস কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. কবির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মো. মাইনুল হক, মো. কামরুল আল মজাহিদ (সোহেল), জাহাঙ্গীর চৌধুরী, নির্ভুল মিয়া ও তাপস রায় সহ কুলিয়ারচর বাজার ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং