
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর পূর্বগ্রাম জুগিরকান্দা গ্রামে প্রতিপক্ষের হামলা চালিয়ে কাওসার মিয়ার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায়, বাড়ি ঘর ভাঙচুর, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার, ৩ মে এবিষয়ে কাওসার মিয়া বাদি হয়ে ইটনা থানায় দশজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিবরণ থেকে জানা যায়, ইটনা পূর্বগ্রাম জুগিরকান্দা গ্রামে তায়েব আলীর ছেলে কাওসার মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে বিরোধের সৃষ্টি হয়। ঐ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দা, লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে কাওসার মিয়াকে জোরপূর্বক ধরে এলোপাতাড়িভাবে মারপিট করে ঘরের ভিতরে প্রবেশ করে ভাংচুর করে তার ধানের ব্যবসার পুঁজির নগদ পাঁচ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়।
এ বিষয়ে ইটনা থানা অফিসার ইনচার্জের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিডিচ্যানেলফোরকে বলেন, আমি বাইরে আছি অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply