1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বজ্রপাতে কিশোরগঞ্জের হাওরে নারী ও কিশোরসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

বজ্রপাতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার, ২৮ এপ্রিল সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

হাওরে বজ্রপাতে নিহতরা হলেন,  অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে কিশোর স্বাধীন মিয়া (১৪)  এবং ‌মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও ভিটামিন থানার ওসি মো. শফিউল আলম বিডিচ্যানেলফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ইন্দ্রজিত দাস সকালে অষ্টগ্রামের হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যাযন। একই সময় একই উপজেলার খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া।

এছাড়া সকালে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলেছা বেগম রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন । এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং