1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নকল পণ্য তৈরীর কারখানায় র‌্যাবের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দুটি নকল পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল জুস ও অন্যান্য নকল পন্য ধ্বংসে এবং প্রতিষ্ঠান দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জে ক্যাম্পের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

নকল ও ভেজাল পণ্য তৈরীর প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে মহুয়া ফুড এন্ড বেভারেজ ফ্যাক্টরীর মালিক কামরুজ্জামান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেরিরচর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও ও MRN Food & Beverage LTD এর কারখানার মালিক মালিক নুর-ই- আলম(৩২) একই উপজেলার ওডপাড়া এলাকার  মৃত আব্দুর রাশিদের ছেলে। এদের মধ্যে প্রথম জনকে ৫০ হাজার টাকা ও দ্বিতীয় জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার, ১৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জে ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মহুয়া ফুড এন্ড বেভারেজ কারখানা ও MRN Food & Beverage LTD এর কারখানায় অভিযান পরিচালনা করে নকল তৃপ্তি জুস, তৃপ্তি লাচ্ছি, তৃপ্তি ড্রিংকো, পাটেশ্বরী ব্লাক টি, পাটেশ্বরী টুথ পাউডার, প্রদীপ সরিষার তেল, নকল সার্ফ এক্সেল, মিয়াজিপুর ব্লাক টি, পাটেশ্বরী লিকুইড ডিসওয়াস, পাটেশ্বরী সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, হেয়ার কেয়ার সিগনেচার স্যাম্পু সহ বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, তরল দ্রব্য ও রাসায়নিক পাউডার উদ্ধার করা হয়। পরে সেগুলো ধ্বংস করে  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং