1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান নামের এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার , ৯ এপ্রিল রাত দেড়টার দিকে সদর উপজেলার খিলপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়৷

তিনি হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মো. আমির উদ্দিনের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, এদিন রাতে হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জস্থ বাসায় যাওয়ার পথে খিলপাড়া এলাকায় একটি কুকুরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে  ছিটকে গিয়ে তিনি পাশের একটি ট্রাকের সাথে ধাক্কা খান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন ফকির বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং