1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

করিমগঞ্জে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. আনোয়ার (৩১) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোলাই এলাকার নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার, ২৮ মার্চ দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামির বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং