1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট, করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আবু ছায়েম রাসেল (৪৫) করিমগঞ্জ উপজেলার ভাটি গাংগাটিয়া এলাকার মৃত আবু সাদেকের (ইরাজ ভূইয়া) ছেলে ও গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার, ২২ মার্চ রাত ১২ টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই জালালাবাদ থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)।

গ্রেফতার আসামিকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং