1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

আসন্ন ঈদ-উল-ফিতরcj সামনে রেখে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে ১ হাজার ৪৮২ জনের মধ্যে  বিনামূল্যে  সরকারি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ মার্চ গুণধর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই চাল বিতরণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ- উল-আজহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ মার্চ এই কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাদল ভূঁইয়া,মিলন মিয়া,শাহাব উদ্দিন,চাঁন মিয়া,দ্বীন ইসলাম, প্রমুখ।

গুণধর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল জানান,মাথাপিছু ১০ কেজি হারে সর্বমোট ৫ হাজার ৬৭৪টি দরিদ্র পরিবারের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এলাকার দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। ট্যাগ অফিসার  সহকারী উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো:আবুল বাশার মৃধা বলেন,স্বচ্ছতার ভিত্তিতে গরীব দুখী অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং