
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন (জিএস)।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি অ্যাডভোকেট মোশারফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সজল সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক কনক, পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার সর্বস্থরের জনগণ।
ইফতারের আগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply