1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ত্রিশালে উলামা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল 

স্টাফ রিপোর্টার,ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে এক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে স্থানীয় আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসায় এই আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ত্রিশাল আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সুহেল।

ত্রিশাল উপজেলা উলামা পরিষদের  সভাপতি অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলা উলামা পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং