1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামি জামিনে এসে বাদিসহ নিরীহ কৃষককে দিচ্ছে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত জেরে এক নিরীহ কৃষককে হত্যার চেষ্টার দায়ে সাজাপ্রাপ্ত আসামি রুমন মিয়া ও ওয়াসিম মিয়া জামিনে এসে মামলার বাদিসহ ওই কৃষককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, মামলার আরেক আসামি মো. জুলহাস মিয়া একই ব্যক্তিকে হত্যার চেষ্টায় পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত  জেল হাজত বাস করছে। এরই ক্ষোভে সাজাপ্রাপ্ত আসামিরা জামিনে এসে ও তাদের পরিবারের লোকজন মামলার বাদি শামছুল হক ও ভূক্তভোগীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিসহ কৃষি জমিতে প্রবেশে বাধা প্রদান করে যাচ্ছে।

এমন ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে। বর্তমানে নিরীহ কৃষক জালাল উদ্দিন আসামিদের ভয়ে তার নিজ কৃষি জমিতে প্রবেশ করতে পারছেন না। এমনকি বোরো আবাদী জমিতে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ফলে বোরো আবাদ করা ৮০ শতাংশ জমি হুমকির মুখে রয়েছে, পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিদের ভয়ে ভূক্তভোগী পরিবার আতংকে দিন কাটাচ্ছেন।

সরেজমিন জানা গেছে, জালাল উদ্দিন পুরহরি গ্রামের মৃত আ: হেকিমের ছেলে। তার আপন ভাই আ: ছালাম ও আবুল কালামসহ তাদের সন্তানরাই (ভাতিজা) হচ্ছে প্রতিপক্ষ। জমি সংক্রান্ত বিরোধে ২০২০ সনে প্রতিপক্ষ আ: ছালামের পুত্র জুলহাস,  রুমন ও আবুল কালামের পুত্র ওয়াসিম সহ তার ভাইয়েরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এ ঘটনায় গুরুতর আহত জালাল উদ্দিনের স্ত্রীর বড় ভাই (সমন্ধি) শামছুল হক মামলা দায়ের করলে মামলার রায়ে প্রতিপক্ষের অনেক লোকজন সাজাপ্রাপ্ত হয়। কিন্তু এর মধ্যে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ওয়াসিম ও রুমন মিয়া জামিনে এসে বাদি জালাল উদ্দিনের কৃষি জমিতে প্রবেশে বাধা নিষেধ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে প্রতিবেশী সেচ মেশিন চালক হাবিবুর রহমান হাবি বলেন, জালাল উদ্দিনের ক্ষেতে পানি দিতে গেলে বাধা প্রদান করছে আসামিরা। ফলে পানি দিতে পারছি না। এছাড়া সিরাজুল ইসলামসহ আরও অনেকে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলে আসছে। ভূক্তভোগী কৃষক জালাল উদ্দিন বলেন, আমাকে মেরে ফেলার জন্য তারা কোপ দিয়ে আমার মাথায় ২৮টা সেলাই লাগাইছে। এখন তারা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এর বিচার চাই। মামলার বাদি শামছুল হক তার নিরাপত্তা চেয়ে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট বিচার প্রার্থনা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং