1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মিছিলে হামলার মামলায় এক ব্যক্তি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামালার এক এজহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আবু সালেক (৫৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকার মৃত চান্দু বেপারীর ছেলে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।    

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং