1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার,২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের হল রুমে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ.কে.এম নুরুল্লাহ, ইটনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।

এতে আরো বক্তব্য রাখেন ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর সহকারী শিক্ষক আবু নাছের, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঠাকুর কমল, ইটনা উপজেলার সিনিয়র সাংবাদিক মো. শাহেদ আলী, প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাসহ প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক রোকসানা আক্তার ও মোজাম্মেল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং