1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলার কাউন্সিল সভা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ স্কাউটসের করিমগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,২৯ জানুয়ারি দুপুর ১২ টায় করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।

সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদ,করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:জালাল উদ্দিন,করিমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কান্দাইল দারুস সালাম দাখিল মাদরাসা সুপার আবু বক্কর সিদ্দিক,করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দ,কিশোরগঞ্জ জেলা স্কাউটসের সাবেক সাধারণ  সম্পাদক আব্দুল আউয়াল মুন্না,করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক ফরহাদ,সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম,করিমগঞ্জ উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ  সম্পাদক এমদাদুল হক প্রমুখ।সভা সঞ্চালনা করেন করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্রা সরকার।বাংলাদেশ স্কাউট করিমগঞ্জ উপজেলা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।কাউন্সিলের সভাপতি পদে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ:হামিদ ফকির নির্বাচিত হয়েছেন।সিনিয়র স্কাউট লিডারদের কন্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।

পরে বাংলাদেশ স্কাউট করিমগঞ্জ উপজেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমিটির ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং