
জমজমাট আয়োজনে কিশোরগঞ্জের করিমগঞ্জের ন্যামতপুর স্কুল এন্ড কলেজে তারুণ্যের উদ্দীপনায় ৬৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৭ জানুয়ারি স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
ন্যামতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো:সামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা.মো:এরশাদ আহসান সোহেল,করিমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা,নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান,ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবু সহিদ,ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সাবির উদ্দিন,সাবেক সহকারী শিক্ষক আফতাব উদ্দিন,আতাউর রহমান,ন্যামতপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য দ্বীন মোহাম্মদ,নজরুল মিয়া,দ্বীন ইসলাম,মমতাজ বেগমসহ সাবেক ও বতমান অভিভাবক প্রতিনিধি ও বর্তমান শিক্ষক,ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যামতপুরা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামাল উদ্দিন এবং হাবিবুর রহমান বিজয়। খেলাধুলা পরিচালনায় ছিলেন ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল,সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শেখ নুরুজ্জামান এবং সহকারী শিক্ষক আল আমিন।
Leave a Reply