
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগির স্বজনরা হাসপাতালের সামনের সড়কটি অবরোধ করে দোষীদের বিচার দাবিতে অবস্থা নিয়েছে।
বুধবার, ১৫ জানুয়ারি সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুল চিকিৎসায় মারা যাওয়ারা হলেন মনিরুজ্জামান মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২)।
নিহত মনিরুজ্জামান মল্লিক কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের মো. ফালু মিয়ার ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। অপরদিকে মো. জহিরুল ইসলাম নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার ওই দুই রোগি মল্লিক ও জহিরুল ইসলাম হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগিকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডেই জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার বিডিচ্যানেল ফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন- ওই রোগিদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটেতে পারে। এ ঘটনার পরই অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ দিকে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য।
Leave a Reply