1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কুলিয়ারচরে উপজেলা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর-ভৈরব, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয়তাবাদী মহিলা দল কুলিয়ারচর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৫ জানুয়ারি সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো,. খায়রুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সদস্য মো. কবির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম মুছা ও যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।

মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোছা. রোখসানা আক্তার, ফাতেমা আক্তার, ফরিদা বেগম,

মিনারা বেগম, আফিয়া আক্তার, কাঞ্চন মালা কর, হাওয়া সুলতানা, আকলিমা আক্তার, মোছা. তাহেরা, নূরজাহান, ফাতেমা আক্তার, জেরিয়া সুলতানা সীমা, নিলু বেগম, সেলিনা আক্তার ও মৌসুমী আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং