
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই মানুষের জীবন কষ্টকর,তার উপর শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে অন্তবর্তীকালীন সরকার। এসব বাড়তি শুল্ক ও ভাট প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এ দাবি জানান।
রবিবার,১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি পাঠিয়ে তারা দেশের অন্তবর্তী সরকার ইদানীং এক অধ্যাদেশের মাধ্যমে প্রায় শতাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর ভ্যাট,ট্যাক্স ও শুল্ক বর্ধিত হারে আরোপ করেছেন। এছাড়া ৪৩% ভাগ গরীব মানুষের ও এম এস কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছেন। এসকল অধ্যাদেশ এবং নির্দেশনার কারণে সাধারণ গরীব মানুষের নিদারুণ কষ্টের কথা বিবেচনা করে অবিলম্বে অন্তবর্তী সরকার দ্রব্য বৃদ্ধি রোধকল্পে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রী পার্টির প্রচার সম্পাদক মো:কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply