1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

করিমগঞ্জে সেনা সার্জেন্ট (অব.) ওয়াহাব খন্দকারের দাফন সম্পন্ন

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের পূর্ব খয়রত গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল ওয়াহাবের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার,৬ ডিসেম্বর বাদ আসর  নিজ গ্রামে খন্দকার বাড়ি জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পূর্ব খয়রত গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার, ৬ ডিসেম্বর ভোর ৫টায় কিশোরগঞ্জ শহরে তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং