1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ত্রিশালে ৫ ইটভাটায় অভিযান, সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে  সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার , ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত পরিচালিত অভিযানে  উপজেলার ৫টি অবৈধ ইটভাটাকে এই জরিমানা করা হয়।  সেই সাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করতে কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত।

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ৫ টি ইটভাটাকে মোট সাড়ে ১৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযানে  সার্বিক সহযোগিতায় ছিল ত্রিশাল থানা পুলিশের একটি টিম। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং