1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও  সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার, ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টার পরে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৭ জনের মধ্যে রয়েছেন,  নান্দাইলের সাবেক উপজেলার  চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান (৬২), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া (৬৬), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি (৪৩), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩), পৌর আওয়ালীগের সদস্য জহিরুল ইসলাম (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া (৪৪) ও আনিছ মিয়া (৩২)।

গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজনকে গ্রেফতার করে। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।  

এ বিষয়ে মেজর নাঈম হাসান বলেন, দেশে নাশকতা সৃষ্টিকারী ও অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন, কাউকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে জোর আহবান জানান। 

বুধবার সকালে গ্রেফতার ৭জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং