1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে যুব অধিকার পরিষদ’র নতুন কমিটির পরিচিতি সভা

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদ  উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১১ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 

যুব অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজু রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ ধর্মীয় ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আজহারুল ইসলাম।

ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মো. ইসরাফিল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, গণ অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক আমির খান,  সাংগঠনিক সম্পাদক নয়ন খান প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক কাঞ্চন আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এসএ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আন-নূর তুষার, সাংগঠনিক সম্পাদক কে এম রহমতুল্লাহ, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার শাওনসহ উপজেলার ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকারের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্যাডে সভাপতি আকরাম হোসেন জয়, সাধারণ সম্পাদক আবু তাহেরের স্বাক্ষরে ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটিতে রাজু রায়হানকে সভাপতি ও সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং