1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, পিপিএম। 

মঙ্গলবার,  ১ অক্টোবর সন্ধ্যায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল কুলিয়ারচর প্রতিনিধি হারুন চৌধুরী, দি ভয়েস অব এশিয়া কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ ফারুক, দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ আলম, বিজয় টিভি কুলিয়ারচর প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের ডাক কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান ও দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো.সবুজ মিয়া প্রমূখ।

এর আগের দিন সোমবার বিকালে অফিসার ইনচার্জ কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক নয়া দিগন্ত কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক ভোরের কাগজ কুলিয়ারচর প্রতিনিধি আলি হায়দার ও দৈনিক দেশচিত্র কুলিয়ারচর প্রতিনিধি আলী সোহেলের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি মো. হেলাল উদ্দিন, পিপিএম।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. হেলাল উদ্দিন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন ।

গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে তিনি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার বুঝে নেন। ওইদিন তাকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং