1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বাপা ও আমরা স্বপ্নবাজের উদ্যোগে নদী রক্ষার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবসকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও আমরা স্বপ্নবাজনামের সংগঠনের যৌথ উদ্যোগে নরসুন্দা নদীর স্রোতধারা ফিরিয়ে দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার, ২২ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত নরসুন্দা নদীকে দখল দূষণ মুক্ত করে নরসুন্দা নদীকে বাঁচানোর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

পরে কিশোরগঞ্জ জেলা বাপার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দাবীর স্বপক্ষে স্মারকলিপি প্রদান করে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করেন এবং বাপা প্রতিনিধিদের সঙ্গে কিশোরগঞ্জের সকল নদী জলাশয় বিশেষ করে নরসুন্দা নদী রক্ষার্থে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নরসুন্দা নদীর দখল,দূষণ রোধ কল্পে, নাব্যতা বৃদ্ধি ও উৎসমুখের কাউনার বাঁধ খুলে দেওয়ার জন্য  যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও  বেলা ২ টায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন পরম চত্ত্বরের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা স্বপ্নবাজ কিশোরগঞ্জ সংগঠনসহ সাতটি সংগঠন এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে! এতে বক্তব্য রাখেন শিল্পী আবুল হাশিম বাঙালি, ইয়েস সদস্য হাকিমুল ইসলাম, আমরা স্বপ্নবাজের টিম লিডার মো. আতিকুজ্জামান আশিকসহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ,গুরুদয়াল কলেজ,উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ। ডিমলিডার আশিকের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য দেন বাপা কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং