1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ ,ময়মনসিংহ॥
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার, ২৪ অগাস্ট সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা রেজিয়া খাতুন পুত্রের মরদেহ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। নিহতের নাম আল আমিন (৩০) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করে পরিবারের লোকজন। পরে শনিবার সকালে পরিবারের লোকজন খবর পায় ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের মরদেহ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তার ছেলে আল আমিনের মরদেহ। এ অবস্থায় সেখান থেকেই মরদেহ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং