1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

কুলিয়ারচরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার, ২১ অগাস্ট দুপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠান শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ সালাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম ও উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

আলোচনা সভায় কুলিয়ারচরের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম মুছা, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুনসুর মিয়া, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম- আহ্বায়ক বায়েজিদ আহমেদ পলিসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং