1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় উপজেলা চেয়ারম্যান জুটনের অপসারণের দাবীতে  বিএনপির অবস্থান কর্মসূচি

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  পরিষদের  চেয়ারম্যান এমদাদুল হক জুটুন  অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ।
রবিবার, ১৮ অগাস্ট সকালে উপজেলা চেয়ারম্যান জুটনের অপসারণের দাবিতে একটি মিছিল বের করে বিএনপি  ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । পরে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইট সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সারা বাংলাদেশে আওয়ামী অবৈধ সরকারের আমলে স্থানীয় সরকার (জেলা ও উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানগুলোতে ভোটারবিহীন নির্বাচনের অবৈধ জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রতিহত করার ঘোষণা দিয়ে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটুনকে অপসারণ করে পুনর্নির্বাচন অথবা প্রশাসন কর্তৃক ওইসব প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানিয়েছেন তারা। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন পাকুন্দিয়া উপজেলা  বিএনপি’র নেতারা।
এসময় বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার গুম-খুনের রাজনীতি করেছে। বিনা ভোটে তারা সরকার গঠন করেছে। নিশিরাতের ভোটেও তারা ক্ষমতায় ছিল। গত ৭ জানুয়ারি তাদের নাটকীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসেনি। এরপরও তারা সরকার গঠন করে। ক্ষমতায় থাকাকালীন তারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। ভোট ছাড়াই আওয়ামী অবৈধ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। এরা ভোট ডাকাত, মানুষ হত্যাকারি, গডফাদার, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এদের বিচার করতে হবে। উপজেলা কার্যালয়ে এমদাদুল হক জুটুনকে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।

অবস্থান কর্মসূচিতে বিএনপি পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপি সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি আব্দুস সাত্তার,  পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি  সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং