1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চলমান সহিংসতা বন্ধে কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত মতবিনিময় করেছেন। 

শুক্রবার, ৯ অগাস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন তিনি। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ-আলম। 

মতবিনিময়কালে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত সহ বিএনপি নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে কুলিয়ারচরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলমের নির্দেশে তারা উপজেলা জুড়ে মাইকিং করে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।  

এছাড়া কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বাজার, বাসস্ট্যান্ড বিশেষ করে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে পাহারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় মতবিনিময় সভা করে যাচ্ছেন নেতৃবৃন্দ।  এসময় নেতৃবৃন্দ আরও বলেন, তাদের দলের কেউ যদি কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে বা কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না এবং দল থেকে বহিষ্কার করা হবে।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে যান, আমরা আপনাদের সার্বিক ভাবে সহায়তা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং