1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃ*ত্যু

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাটক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার, ১৭ জুলাই বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (বড়ইকান্দি) গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, বড়ইকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে আব্দুর রশিদ (৫৫) এর সাথে ছোট ভাই আব্দুল হেকিম (৪৫) এর পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশেই বড় ভাই আব্দুর রশিদের পাটক্ষেতে ছোট ভাই আব্দুল হেকিমের গরুর দুটি বাছুর গিয়ে পাটগাছ খেতে থাকে। এসময় পাটক্ষেত থেকে সেই বাছুর দুটিকে ধরে বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে বড় ভাই আব্দুর রশিদ। কিছুক্ষণ পর বাছুর দুটি নিয়ে যেতে খবর দেয় ছোট ভাই আব্দুল হেকিমের কাছে। খবর পেয়ে আব্দুল হেকিম উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই আব্দুর রশিদের পেটে কোপ দেয়। এতে বড় ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।

নিহতের ছেলে মুরাদ মিয়া বলেন, আমার বাবা তো চাচার সাথে কোন খারাপ কিছু করে নাই। গরুগুলো আমাদের পাটক্ষেতে গিয়ে পাটগাছ গুলো খেয়ে ফেলে। এসময় আমার বাবা গরুগুলো ধরে নিয়ে এসে চাচাকে খবর দেয় নিয়ে যেতে। এতেই আমার চাচা রাগান্বিত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমি এর কঠিন বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বিডিচ্যানেল ফোরকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং