1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

করিমগঞ্জের উরদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির নির্বাচন সম্পন্ন

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার, ২৪ জুন অভিভাবকদের স্বত:স্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেন। বর্তমান সভাপতির শেখ নজরুল ইসলামের প্যানেলের সবাই এ নির্বাচনে ৪ জন পুরুষ  ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, উরদিঘী  উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা মোট ৬৪৩ জন।ও ভোট কাস্ট হয়েছে ৫৮১ টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন করিমগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ নজরুল ইসলাম,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দসহ পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং