1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ: সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৬ জুন উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সারমিনা সাত্তার ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নাটোর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সারমিনা সাত্তার রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুস সাত্তার ও মাতা রোখসানা আরা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী, স্বামী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষেত্রে ঈশ্বরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে চাই। এ জন্য ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং