1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নান্দাইলে নির্বাচনপূর্ব সহিংসতায় কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনপূর্ব সহিংসতায় মোরাদ হাসান ভূইয়া (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার, ৩১ মে রাত ৮টার দিকে নান্দাইল উপজেলা সদরের চার নেতা চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মোরাদ হাসান ভূইয়া নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুরাদ হাসান ভূইয়া তার সহপাঠীদের নিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূইয়ার নির্বাচনী পোস্টার ও লিফলেট বিতরণ করতে পৌর সদরের নতুন বাজার এলাকার বর্মণপাড়ায় যান। পরে লিফলেট বিতরণ করে আসার পথে দোয়াত কলমের প্রতীকের কিছু সমর্থক কর্মী তাদের কাজে বাধা প্রদান করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই কর্মীরা  মোরাদ হাসান ভূঁইয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক তার সহপাঠীরা তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিডিচ্যানেল ফোরকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারা এ ঘটনার সাথে জড়িত এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং